ছক্কা মেরে সৌম্যের প্রথম সেঞ্চুরি

মাগুরানিউজ.কমঃ 

Soummo

ছক্কা মেরেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা করে ফেললেন সৌম্য সরকার। ৩৪তম ওভারের শেষ বলেই আজহার আলিকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন সৌম্য। সে সঙ্গে ৯৪ বলেই ছুঁয়ে ফেলেন প্রথমবারেরমত ক্যারিয়ারে তিন অংকের ঘর।

হচ্ছে হচ্ছে করেও হচ্ছিল না। অবশেষে হাফ সেঞ্চুরির দেখা পেয়েই গেলেন সৌম্য সরকার। পাকিস্তানের করা ২৫০ রানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে অসাধারণ সূচনা এনে দিলেন সৌম্য-তামিম। উমর গুল, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ, জুনায়েদ খান এবং জুলফিকার বাবরদের মোকাবেলা করে শেষ পর্যন্ত ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরিটা করেই ফেললেন সৌম্য।

হাফ সেঞ্চুরির ঘর ছুঁতে ৬৩ বল খেলেছেন তিনি। বাউন্ডারি মেরেছেন ৬টি এবং ছক্কা একটি। এর আগে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। ওটাই ছিল ওয়ানডে ক্রিকেটে তার প্রথম হাফ সেঞ্চুরি। এবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার পালা সৌম্যর সামনে।

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে এসে এই হাফ সেঞ্চুরি দিয়ে একটি চ্যালেঞ্জও জয় করে নিলেন সৌম্য সরকার। ওপেনিংয়ে তাকে দিয়ে যে বাজি খেলতে চাইলেন টিম ম্যানেজমেন্ট, আপাতত তাতে সফল তিনি। প্রথম দুই ম্যাচে কিছুটা অসফল হয়েছিলেন। প্রথম ম্যাচে করেছিলেন ২০, দ্বিতীয় ম্যাচে ১৭। অবশেষে তৃতীয় ম্যাচে এসে দেখা পেলেন কাংখিত হাফ সেঞ্চুরির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: