চোখের জলে প্রিয় মাকে বিদায় দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ 

BRIEN-1422618599

হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসা আর চোখের জলে প্রিয় মাকে বিদায় দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার।

অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারের মা স্বরস্বতী শিকদার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাগুরা শহরের নতুনবাজারের বাড়িতে পরলোকগমন করেন। শুক্রবার শালিখার নিজ গ্রাম সিংড়ায় বাবার নামে প্রতিষ্ঠিত বিহারী লাল শিকদার কলেজ মাঠে  হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

ফুলে ফুলে ঢেকে যায় কফিন। নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। শেষকৃত্য অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার তার মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন। স্কুল শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে আজ রাষ্ট্রের মন্ত্রী হওয়ার পেছনে তার মায়ের অবদানের কথা তিনি তুলে ধরেন। শেষ কৃত্যে অংশ নেওয়া নানা শ্রেণিপেশার হাজারো মানুষের কাছে তার মায়ের আত্মার শান্তির জন্য আশীর্বাদ কামনা করেন। পাঁচ ভাই চার বোনের সংসার তাদের মা আগলে রেখেছিলেন  পরম মমতায়।

শুক্রবার নিজগ্রাম শালিখার বিহারীলাল শিকদার ডিগ্রী কলেজ মাঠে তার শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান সহ মাগুরার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: