চির নূতনেরে দিল ডাক। কবিগুরুর জন্মদিনে মাগুরানিউজ’র শ্রদ্ধাঞ্জলী

মাগুরানিউজ.কমঃ 

guru1431021609

আবার এসেছে চির নূতনের ডাক, পঁচিশে বৈশাখ। জন্মদিন মানে নূতনের  আবাহন। এটাই ভাবতেন আমাদের কবি রবীন্দ্রনাথ।

তাই নিজের জন্মদিনে নিজেই লিখে গেছেন, ‘উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত-মাঝে, চির নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ।’ বাংলা সাহিত্যের এই কিংবদন্তি পুরুষের ১৫৪তম জন্মদিন আজ। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তাঁর জন্ম।

বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে গেছেন রবীন্দ্রাথ ঠাকুর। বহু ভাষায় অনূদিত হয়েছে তাঁর সাহিত্য। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি। বাঙালির জাতিসত্ত্বা মহিমান্বিত ও গৌরবান্বিত হয়েছে তাঁর রচনা, দর্শন ও চিন্তাচেতনায়।

রবীন্দ্রনাথ বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমানে উন্নীত করে বাঙালির মানস গঠনে অগ্রগামী ভূমিকা রেখেছেন। এই মহামানবের জন্মদিন উদযাপন মানে বাঙালির আত্মপরিচয়ে প্রত্যয়দীপ্ত হওয়া। আজ তাই রবীন্দ্রাথকে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করবে সারা বিশ্বের বাঙালি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: