চিতাবাঘকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা

মাগুরানিউজ.কমঃ 

leopard-655x360

রবিবার চিতা বাঘকে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বন্ধু নগর এলাকায়। স্থানীয় সুত্রে খবর এদিন দুপুরে বন্ধুনগর এলাকার একটি ছোট চা বাগানে কাজ করার সময় স্থানীয় দুই বাসিন্দাকে আক্রমণ করে চিতা বাঘটি। চিতা বাঘের আক্রমণে আহত হন ওই দুই বাসিন্দা। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তারা লাঠি নিয়ে বাঘটিকে তাড়া করেন। বাঘটি চা বাগানের একটি ঝোপের মধ্যে ঢুকে পরলে তারা খবর দেন বনকর্মীদের। বনকর্মীদের পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজগঞ্জ থানার পুলিশ। বৈকুন্ঠপুর রেঞ্জের বনকর্মীরা চিতা বাঘটিকে লক্ষ্য করে ঘুম পাড়ানি গুলি ছোঁড়েন। এরপরেই পুলিশ ও বনকর্মীদের সামনেই স্থানীয় বাসিন্দারা লাঠি নিয়ে বাঘটির ওপর চড়াও হয় বলে অভিযোগ। এরপরেই চিতা বাঘটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন বনকর্মীরা। বৈকুন্ঠপুর রেঞ্জের বনাধিকারিক পি আর প্রধান জানান, চা বাগান থেকেই চিতা বাঘটি লোকালয়ে ঢুকে পড়েছিল। ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে চিতা বাঘটিকে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: