চালকবিহীন ট্রাক! ফিউচার ট্রাক-২০২৫

140706-trac_350_302জার্মানির শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বিশেষ এক ধরনের ট্রাক তৈরি করেছে। এটি চালক ছাড়াই চলবে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়, পরীক্ষামূলকভাবে স্বনিয়ন্ত্রিত এ ট্রাকটি হাইওয়েতে তিন মাইল চালানো হয়েছে। ট্রাকটি চালকের সাহায্য ছাড়াই চলছিল।

জার্মানির গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রাকটি দিব্যি চলছে, আর চালক সিটে বসে ট্যাবলেট কম্পিউটারে অন্য কাজ করছে। ‘সেলফ ড্রাইভিং’ এ মালবাহী ট্রাকটিকে বাস্তবে ব্যবহারযোগ্য করে তুলতে সময় লাগবে আরও এক দশক। এর নাম দেয়া হয়েছে ‘ফিউচার ট্রাক-২০২৫’।

চালকের ভুলত্রুটির কারণে ক্ষতির পরিমাণ কমিয়ে আনতেই এ উদ্যোগ নেয় মার্সিডিজ। সামনে-পেছনে এবং ডানে-বামে রাস্তা এবং রাস্তায় চলমান অন্য যানবাহন পর্যবেক্ষণের জন্য ট্রাকে বিশেষ ক্যামেরা এবং রাডার যুক্ত করা হয়েছে। মার্সিডিজ জানায়, ট্রাকটি নিয়ন্ত্রণ করা হবে কম্পিউটারের মাধ্যমে। এ কারণে তুলনামূলক কম জ্বালানি ব্যয় হবে। এছাড়া বেপরোয়া গতিবৃদ্ধির আশঙ্কাও থাকবে না। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ মাইল গতিতে ছুটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: