আজ রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে উপজেলার নবগ্রাম গ্রামের পাঞ্জাব আলীর ছেলে পারভেজ হোসেন (২০) চাকরির উদ্দেশ্যে শুক্রবার নানা মতিয়ার রহমান (৬৫) এর সাথে গিয়েছিলেন ঢাকায়। নানা মতিয়ার রহমান কালুখালী উপজেলার ঘাটরা গ্রামের বাসিন্দা। রাতে ঢাকায় খালার বাসায় অবস্থান করেন। শনিবার সকালে নানার সাথে বাইরে বেড়াতে গিয়ে গাবতলী পার্বতী সিনেমা হলের সামনে রাস্তা পারপারের সময় বাসের ধাক্কায় নানা-নাতনির মর্মান্তিক মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, পারভেজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিতে উদ্দেশ্যে শুক্রবার নানা মতিয়ার রহমানের সাথে ঢাকায় যান। ওইদিন রাতে ঢাকায় খালার বাসায় দু-জনে অবস্থান নেন। পরে শনিবার সকালে ৮ টার দিকে রাস্তা পারাপারের সময় গাবতলি পার্বতী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় নানা মতিয়ার রহমানের ঘটনাস্থলে মৃত্যু হয়। পারভেজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে তাদের মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।

