চলছে গণজাগরণ মঞ্চের টানা অবস্থান

মাগুরানিউজ.কমঃ 

GONOJAGORON-1428244498

কামারুজ্জামানের সর্বোচ্চ দণ্ড বহাল ও অবিলম্বে রায় কার্যকরের দাবিতে রোববার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের একাংশ।

গণজাগরণ মঞ্চের ওই অংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানিয়েছেন, রায় কার্যকর না করা পর্যন্ত চলবে এ অবস্থান কর্মসূচি।

তিনি বলেন, ‘দীর্ঘদিনের অপেক্ষার পর রোববার যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রিভিউ শুনানি সম্পন্ন হয় এবং আগামীকাল রিভিউ শুনানির রায় ঘোষিত হবে। আশা করছি, আগামীকাল ইতিহাসের খোলা ডায়েরিতে লিপিবদ্ধ হবে সেই মুহূর্ত, যে মুহূর্ত বাংলাদেশকে দায়মুক্তির পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও রায় কার্যকর করার মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য গণজাগরণ মঞ্চের ধারাবাহিক আন্দোলন অব্যাহত আছে এবং থাকবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: