চলছে কাদের সিদ্দিকীর রাজপথের সংসার

মাগুরানিউজ.কমঃ 

file (10)

চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপের আহ্বান জানিয়ে বুধবার থেকে টানা অবস্থান কর্মসূচি শুরু করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে অযৌক্তিক লাগাতার অবরোধ প্রত্যাহারে খালেদা জিয়ার প্রতি দাবি জানানোসহ প্রধানমন্ত্রীকে সব দলের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন তিনি। বিকালে দলীয় কার্যালয়ের সামনে নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচি শুরু করার প্রাক্কালে দলের কর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে কাদের সিদ্দিকী বলেন, দেশের মানুষের মঙ্গলের জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীকে চাড়ালের সঙ্গেও আলোচনায় বসতে হবে। খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আপনি যেমন শোকাহত, তেমনি অবরোধ চলাকালে যারা নিহত হয়েছেন, তাদের মায়েরাও শোকাহত। তাই অবিলম্বে অবরোধ প্রত্যাহার করে সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে নতুন কর্মসূচি গ্রহণ করুন।

দুই নেত্রীকে অবিলম্বে এক সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, দাবি না মানা পর্যন্ত তার এ অবস্থান কর্মসূচি চলবে। অবস্থান কর্মসূচিতে কাদের সিদ্দিকীর সঙ্গে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারসহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: