গোলাম আযমের লাশ পরিবারের কাছে হস্তান্তর

মাগুরানিউজ.কমঃ 

file (6)

জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার সকাল ৭টার দিকে তার লাশ হস্তান্তর করা হয়। মরহুমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ করেন।

গোলাম আযমের পারিবারিক সূত্র জানিয়েছে, মগবাজারের কাজী অফিস লেনের নিজ বাসভবনে গোসল করানোর পর অধ্যাপক গোলাম আযমের লাশ কোনো হাসপাতালের হিমঘরে রাখা হবে। স্বজনরা দেশের বাইরে আছেন তারা দেশে এলে শনিবার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

অধ্যাপক গোলাম আযম বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যুর কথা ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: