মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
‘মাদক ছাড়ুন, খেলাধুলা করুন, দেশ গঠনে অংশ নিন’ এ স্লোগানে শুরু হওয়া উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা শনিবার বিকেলে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের গাবতলা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শত্রুজিতপুর বনাম গোপালগ্রাম ইউনিয়নের মধ্যকার খেলায় শত্রুজিতপুর ইউনিয়ন ২-০ গোলে গোপালগ্রাম ইউনিয়নকে পরাজিত করে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি উৎসবমুখর করে আয়োজনকে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ও দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।

