মাগুরানিউজ.কমঃ

রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জীবন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

