গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে রিভলবার হাতে ‘রহস্যমানব’!!

মাগুরানিউজ.কমঃ 

file (3)বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে এক ‘রহস্যমানবের’ দেখা মিলেছে। তার আচরণ এবং কথাবার্তা সবকিছুই রহস্যময়।

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ করে গুলশান কার্যালয়ের সামনে মধ্যবয়সী এই রহস্যমানবের আবির্ভাব ঘটে। সে গুলশান কার্যালয়ের সামনের রাস্তায় উদ্ভট সব আচরণ করতে থাকে। তার গায়ে একটি ফুলহাতা শার্ট ছিল। হাতে ছিল পার্স জাতীয় একটি ব্যাগ। তার এরকম উদ্ভট আচরণ দেখে পুলিশ তার কাছে গেলে হঠাৎ সে অগ্নিমূর্তি রূপ ধারণ করে। এসময় সে তার পার্স ব্যাগ থেকে একটি রিভলবার বের করে পুলিশের দিকে তাক করে। এতে পুলিশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশকে সে রিভলবারের লাইসেন্সের কাগজপত্র দেখায়। পরে সে তার পার্স থেকে বিভিন্ন মন্ত্রীর ভিজিটিং কার্ড বের করে পুলিশকে দেখায় এবং তাদের নাম ধরে ডাকতে থাকে। পুলিশকে উদ্দেশ্য করে বলতে থাকে ‘মন্ত্রীদের ডাকুন, তাদের এখানে আসতে বলুন।’

পরে পুলিশ অনেক কৌশলে তাকে বাগে আনতে সমর্থ হয় এবং বুঝিয়ে-সুঝিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। তবে তাকে আটক না করে সরিয়ে দেওয়ায় প্রতক্ষ্যদর্শীদের অনেককেই বিষ্ময় প্রকাশ করতে দেখা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: