গিনেজ বুকে ঢাকার রিকশা

মাগুরানিউজ.কমঃ

file

বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন প্রায় ৫ লক্ষাধিক রিকশা চলাচল করে। ঢাকার যাতায়াতের মোট ৪০ শতাংশই হয় রিকশার মাধ্যমে এমন তথ্য সন্নিবেশিত হয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ২০১৫ সালের প্রকাশনায়। গিনেজ বুকের রিকশার তথ্যের জন্য ফেব্রুয়ারি মাসে Planning, Transportation & Guinness World Records Consultant ডাব্লিউবিবি ট্রাস্টের (বাংলাদেশের ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ) মিডিয়া অ্যাডভোকেসি অফিসার সৈয়দ সাইফুল আলমের dhaka-rickshaw.blogspot.com ব্লগটি পড়ে তার সঙ্গে যোগাযোগ করেন। সৈয়দ সাইফুল আলম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঢাকার রিকশার চলাচলের পরিসংখ্যান ও বিভিন্ন তথ্য প্রদান করেন।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ২০১৫ বইয়ে লেখা হয়েছে, ‘একটি শহরেই সর্বাধিক রিকশা। বাংলাদেশের ঢাকাতেই কমপক্ষে পাঁচ লক্ষাধিক রিকশা চলাচল করে। ১৫ মিলিয়ন মানুষের শহর ঢাকার ৪০ শতাংশ মনুষই রিকশায় চড়ে।’

ঢাকায় প্রতিবন্ধী, নারী ও শিশুদের যাতায়াতের প্রধান মাধ্যম রিকশা। এছাড়া পরিবেশবান্ধব ও আরামদায়ক বাহন এবং সারাদেশের সরাসরি ৫০ লক্ষাধিক মানুষের জীবন ও জীবিকা নির্বাহের মাধ্যম রিকশা। তাই নারী, শিশু ও প্রতিবন্ধীদের যাতায়াত নির্বিঘ্ন করা এবং যাতায়াতজনিত দূষণ নিয়ন্ত্রণে রিকশাবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে গত ১০ বছর বিভিন্নভাবে কর্মসূচি অব্যাহত রেখেছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন যাতায়াত নীতিমালা বিশ্লেষণ ও রিকশাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রচারণা, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন ইত্যাদি অব্যাহত রেখেছে।

ঢাকার রিকশা ইতিবাচক বিষয় নিয়ে সৈয়দ সাইফুল আলম দীর্ঘদিন প্রচারণা চালাচ্ছেন। তিনি ঢাকায় রিকশার লেন বন্ধের বিরুদ্ধেও আন্দোলন করছেন। এছাড়া ঢাকার রিকশা বিষয়ক তার অনেক প্রবন্ধ দেশি-বিদেশি পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: