গাড়ি চলে না…, শাহ আবদুল করিমের জন্মদিন আজ

মাগুরানিউজ.কমঃ 

file (8)

বাউল সাধক শাহ আবদুল করিমের জন্মদিন আজ।

গাড়ি চলে না চলে না, চলে না রে গাড়ি চলে না…, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে’, ‘বসন্ত বাতাসে…’, ‘সখি, কুঞ্জ সাজাও গো’_ এ ধরনের অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মদিন আজ। ১৯১৬ সালের আজকের দিনে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন ধল-আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ইব্রাহিম আলী ও মা নাইওরজান।

ভাটিবাংলার বাউল সাধক শাহ আবদুল করিম। ভাটির জল-হাওয়া-মাটির গন্ধ আর কালনী-তীরবর্তী জনজীবন, মানুষের সুখ-দুঃখ. দারিদ্র্য-বঞ্চনা, লোকাচার, স্মৃতি প্রভৃতি তার গানে তুলে ধরেছেন। কাগমারী সম্মেলনে সঙ্গীত পরিবেশন আর মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্য তার জীবনের মধুরতম স্মৃতি।
তিনি ২০০১ সালে একুশে পদক লাভ করেন। তা ছাড়া সিটিসেল-চ্যানেল আই, বাংলাদেশ জাতিসংঘ সমিতি, অভিমত, শিল্পকলা একাডেমি সম্মাননাসহ বহু পদক, সম্মাননা ও সংবর্ধনা পেয়েছেন। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

আজকের এই শুভ দিনে তাঁর প্রতি রইলো আমাদের অসংখ্য শুভেচ্ছা…।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: