খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

মাগুরানিউজ.কমঃ

01-1420100760

৪ দফা দাবি আদায়ে ঝিনাইদহসহ খুলনা বিভাগের ১০ জেলায় ডাকা ৪৮ ঘণ্টা পরিবহণ ধর্মঘট ৩৬ ঘণ্টা পর প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত খুলনা সার্কিট হাউজে এক জরুরি সভা শেষে এ ঘোষণা দেন শ্রমিক ফেডারেশন নেতারা। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনটির খুলনা বিভাগীয় সভাপতি আজিজুল আলম মিন্টু মুঠোফোনে জানান, প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই ভিত্তিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা বন্ধ করতে হবে ও শাস্তির মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৭ বছর বৃদ্ধিকরণের সিন্ধান্ত অবিলম্বে বাতিল করাসহ ৪ দফা দাবি আদায়ে মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ডে এক শ্রমিক সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহণ ধর্মঘটের ডাক দেয় খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: