মাগুরানিউজ.কমঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের চার নেতার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি হত্যা মামলা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে এই মামলা করা হয়। জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি করেন।
মামলার অপর আসামিরা হলেন বিএনিপ চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।


