ক্রীড়াবিদরা দেশের দূত : মহম্মদপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার

মাগুরানিউজ.কমঃ

download (1)

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি বলেছেন, ‘ক্রীড়াবিদরা দেশের দূত। বিশ্বের সবাই তাদের চেনেন। হয়তো আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম অনেকেই জানেন না। কিন্তু ম্যারাডোনার নাম সবাই জানেন। সুতরাং সম্মিলিতভাবেই আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে।’ মাগুরার মহম্মদপুরে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার এমপি একথা বলেন।

এসময় তিনি মহম্মদপুরে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য মহম্মদপুর ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএও কামরুল হাসানের নিকট দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য উন্নয়ন কমিটির মাসিক সভায় ওই চেক হস্তান্তর করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রব্বানী, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সহকারি পুলিশ সুপার সুদর্শণ রায়, ইউএইচএফপিও ডা. সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: