কেজরিওয়ালের দিল্লি জয়

মাগুরানিউজ.কমঃ 

অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : সবাইকে তাক লাগিয়ে দিয়ে দিল্লি জয় করে নিলেন অরবিন্দ কেজরিওয়াল। ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)।

ঘোষিত চূড়ান্ত ফলে দেখা গেছে এএপি ৬২টি আসন পেয়েছে। বিজেপি পেয়েছে সাতটি আসন। অন্যান্যরা একটি আসন পেয়েছে। কংগ্রেস কোনো আসন পায়নি।

এএপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এর প্রধান হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসা এখন শুধু সময়ের ব্যাপার।

২০১৩ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে তাক লাগিয়ে দিয়েছিল রাজনীতিতে নবাগত মুখ এএপি। তবে ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৎকালীন কেন্দ্রের ক্ষমতাসীন কংগ্রেসকে নিয়ে সরকার গঠন করে দলটি। আর মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। কিন্তু সে সময় কংগ্রেস সরকার দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল পাস না করায় শপথ গ্রহণের ৪৯ দিনে মাথায় বিধানসভা ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেন তিনি।

এর প্রায় এক বছর পর শনিবার মহা ধুমধামে অনুষ্ঠিত হয় ভারতের দিল্লির বিধানসভার ভোট গ্রহণ। কেন্দ্রফেরত ভোটারদের নিয়ে করা সব জরিপে কেজরিওয়ালের দল এএপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে- এমন আভাসই পাওয়া গিয়েছিল। মঙ্গলবার সকালে ঘোষিত ফলে সেই আভাসই বাস্তবতায় রূপ নিল। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: