কেএম এহসান উল্লাহ মাগুরার নতুন এসপি

মাগুরানিউজ.কমঃ 

download (1)

পুলিশে বড় ধরনের রদবদল ও পদোন্নতি হয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি বিনয় কৃষ্ণ বালাসহ (প্রশাসন) ৩ ডিআইজি ও পাঁচ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বদলির আদেশপ্রাপ্ত তিন ডিআইজি হলেন- ডিআইজি বিনয় কৃষ্ণ বালাকে সিআইডির ডিআইজিতে, ডিএমপির অতি. পুলিশ কমিশনার মিলি বিশ্বাস ও মাহবুব মহসিনকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি, আর মাগুরার এসপি জিহাদুল কবিরকে রাজবাড়ীতে, রাজবাড়ীর এসপি তাপতুন নাসরীনকে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজিতে, বরিশালের এসপি কেএম এহসান উল্লাহকে মাগুরা আর ডিএমপি উপ-পুলিশ কমিশনার এসএম আক্তারুজ্জামানকে বরিশালে এবং সিআইডির বিশেষ এসপি মোর্শেদ আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসপি) সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া পুলিশ প্রশাসনে অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ সুপার পদে শতাধিক কর্মকর্তার পদোন্নতি হয়েছে।

এর মধ্যে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামসহ ২১ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হয়েছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশে ১১৩ জনকে পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, পুলিশের এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে ২১ ও সিনিয়র এএসপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে ১১৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এই পদোন্নতি দেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: