কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা

মাগুরানিউজ.কমঃ 

207345.3

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ফিল্ডিংয়ের সময় মিসবাহর একটি শট ঠেকাতে গিযে উরুর সন্ধিস্থলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

রোববার পাকিস্তানের বিপক্ষে ইনিংসের ২৪তম ওভারের সময় এই ঘটনা ঘটে। মিসবাহর মিড অফে খেলা একটি জোরালো শট ধরার জন্য পিছু ছোটেন চিগুম্বুরা। কিন্তু বল ধরার জন্য ডাইভ দেয়ার আগেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান তিনি। দলেরর ফিজিও মাঠে আসার আগেই অন্য খেলোয়াড় দ্রুত তার কাছে ছুটে যান।

শেষ পর্যন্ত স্ট্রেচার আনা হলেও ফিজিও এবং স্টাফদের কাঁধে ভর করে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। এ সময় চিগুম্বুরার চোখ থেকে পানি ঝরতেও দেখা যায়।

তবে বোলিং করতে না পারলেও দলের প্রয়োজনে তিনি ব্যাট করবেন বলে জানিয়েছে জিম্বাবুয়ে টিম ম্যানেজমেন্ট। চিগুম্বুরার ইনজুরির শেষ অবস্থা জানতে আগামীকাল (সোমবার) উরুতে স্ক্যান করা হবে বলেও জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: