কলকাতায় শুটিংয়ে অসুস্থ হলেন বিগ বি

মাগুরানিউজ.কমঃ 

amitab120141104072536

প্রিয় শহর কলকাতায় এসে সুজিত সরকার পরিচালিত `পিকু` -র শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন অমিতাভ বচ্চন। সোমবার সারা দিন নিউ আলিপুরের বর্ধমান রাজবাড়িতে শুটিং হচ্ছিল ‘পিকু’র। শুটিং চলাকালীন হঠাৎ করেই মাথা ঘুরে যায় বিগ বির, কিছুক্ষণের জন্য সংজ্ঞা হারান তিনি।

চিকিত্‍সকরা জানিয়েছেন, ভ্যাসোভেগাল সিনকপ সিনড্রোমে আক্রান্ত হয়েছেন তিনি। বহুক্ষণ না খাওয়া, কম জল খাওয়া ও একটানা পরিশ্রমের কারণে এই রোগে আক্রান্ত হয় মানুষ।

জানা গেছে, ছবির একটি দৃশ্যের শুটিং চলছিল, যেখানে অমিতাভের মুখে লাইট ফেলার কথা ছিল, আর এই লাইট ফেলতেই মাথা ঘুরে যায় অমিতাভের।

প্রসঙ্গত, রোববার শহরে আসেন তিনি। সেই দিন থেকেই প্রায় সারাদিন রোদের মধ্যেই কলকাতার রাস্তায় সাইকেল চালিয়ে শুটিং করেন বাহাত্তর বছর বয়সী এই অভিনেতা। সোমবার শুটিং চলেছে পুরোদমে। টানা পরিশ্রমেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিত্‍সকরা।

অসুস্থ হয়ে বেশ কিছুক্ষণ তার টিমের সদস্যদের সঙ্গে সময় কাটাবার পর, আবার ফের শুটিংয়ে ফিরে যান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: