গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল কলেজের সভাপতি মনোনীত হলেন মোহাম্মদ আলী জিন্নাহ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোহাম্মদ আলী খান জিন্নাহ।

বুধবার ( ৯ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিকী সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাকে ২ বছরের জন্য গভর্নিং বডির সভাপতি হিসেবে অনুমোদন দেয় শিক্ষা বোর্ড।

মো. আলী খান জিন্নাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ইউনিট জিয়া পরিষদের সহ-সভাপতি এবং শ্রীপুর উপজেলার ৬ নং কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খানের মেঝ ভাই। কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঘাসিয়াড়া সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মফিজুল হক বাবলাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল থেকে পৃথকভাবে তাকে অভিনন্দন জানিয়েছেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: