মাগুরানিউজ.কমঃ
চলতি মাসের ৩০ অথবা ৩১ তারিখ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বুধবার বিকালে সাংবাদিকদের একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
জানা গেছে, প্রধানমন্ত্রী সময় দেয়া সাপেক্ষে ফলাফল ঘোষণা হয়। কারণ ওইদিন প্রধানমন্ত্রীর কাছে সমস্ত শিক্ষা বোর্ডের ফলাফল পেশ করা হয়। সে কারণেই মূলত দুটি দিনের কথা উল্লেখ করা হয়েছে।


