এবার রেলমন্ত্রীর লাখ টাকা পুরস্কার ঘোষণা

মাগুরানিউজ.কমঃ 

file (1)

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও র‌্যাবের পর এবার নাশকতাকারী ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করলো রেলপথ মন্ত্রণালয়। রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘রাষ্ট্রীয় সম্পদ বাংলাদেশ রেলওয়ে দুর্বৃত্তদের হামলা, পাথর নিক্ষেপ ও নাশকতার শিকার হচ্ছে। নাশকতাকারীদের হাতে নাতে ধরিয়ে দিলে এক লাখ টাকা দেয়া হবে।’ এছাড়া তথ্য প্রমাণ সহ নাশকতারপরিকল্পনাকারীদের ধরিয়ে দিলে তথ্য দাতাদেরও পুরস্কৃত করা হবে।

রোববার দুপুরে রাজধানীর রেলভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, ‘রেলে চোরাগোপ্তা হামলা ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। আনসার, পুলিশ, র‌্যাব বিজিবিসহ আইন শৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।’

বর্তমান রাজনৈতিক অবস্থায় রেললাইন, ট্রেন ও অন্যান্য রেল স্থাপনায় নাশকতা প্রতিরোধ, যাত্রী ও মালামাল পরিবহনের নিরাপত্তা বিধান ও স্বাভাবিক রেল যোগাযোগ অব্যাহত রাখার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের সামনে বৈঠকের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সারাদেশের রেল লাইন রক্ষা ও রেল যোগাযোগ স্বাভাবিক রাখার জন্য স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় জনগনের সহায়তায় সংশ্লিষ্ট এলাকার রেললাইনকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, তেল, সারসহ গুরুত্বপূর্ণ মালামাল ট্রেনের মাধ্যমে পরিবহন করা হচ্ছে এবং এটি আরো অব্যাহত থাকবে বলে মন্ত্রী জানান। এজন্য নিরাপত্তার সাথে জড়িত সকল পক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও ধ্বংসাত্মক কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। তথ্য দাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

যোগাযোগের নম্বর: পুলিশ হেডকোয়াটার্স কন্ট্রোল রুম-০১৭৬৯৬৯০০৩৩, জিআরপি কন্ট্রোল রুম-০১৭৮৫৯০৩৭১২, ডিভিশনাল রেলওয়ে কন্ট্রোল রুম ঢাকা-০১৭১১৬৯১৫৬৪, চট্টগ্রাম-০১৭১১৬৯১৬৩৫, পাকশী-০১৭১১৬৯১৬২১,লালমনিরহাট-০১৭১১৬৯১৬০৪।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পুলিশ, আনসার ভিডিপিসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: