এবর টেক্সির পরিবর্তে হেলিকপ্টার!

মাগুরানিউজ.কমঃ

USA1

মার্কিন যুক্তরাষ্ট্র তথা সরাবিশ্বের অন্যতম ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর মধ্যে জেএফ কেনেডি বিমানবন্দর অন্যতম। জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরটি জ্যামাইকা বে কুইন্স দক্ষিণ-পূর্ব এলাকায় নিউইয়র্ক সিটির মধ্যে অবস্থিত।

এই বিমানবন্দর থেকে প্রতিদিনই নব্বইটি ফ্লাইট উঠানামা করে। এই সময় যাত্রীদের এক এয়ারপোর্ট থেকে ভিন্ন এয়ারপোর্ট পৌঁছানোর সময় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সিটি থেকে এয়ারপোর্টেও পৌঁছাতে যাত্রীদের দীর্ঘ ট্রাফিক লাইনে অপেক্ষা করতে হয়।

যানজটের এই যন্ত্রণা থেকে রেহাই পেতে ম্যানহাটান থেকে জেএফকে এয়ারপোর্টে স্বাচ্ছন্দে যাতায়াতের জন্য গত ২১ জানুয়ারি হেলিকপ্টার সার্ভিস চালু হয়েছে। ভাড়া ৯৯ ডলার করা হলেও বিশেষ দিন ও সময়ে ভাড়া বাড়বে। তবে তা ২১৯ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে গোথম্যান এয়ারলাইন্সের সিইও টিম হারেস জানান।

যানজট এড়িয়ে নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে পৌঁছতে হেলিকপ্টার সার্ভিস শিগগিরই জনপ্রিয়তা পাবে বলেও মনে করছে গোথম্যান এয়ার সার্ভিস কর্তৃপক্ষ। শুধু জেএফকে নয় নিউইয়র্কের লিবার্টি এয়ারপোর্টেও একই ভাড়া ধার্য করা হয়েছে। তাই এখন যাত্রীরা টেক্সির পাশাপাশি হেলিকপ্টারে করে খুবই স্বল্প সময়ে এয়ারপোর্টে পৌঁছাতে পারবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: