এবছরের মিস ইউনিভার্স শিরোপা পেলেন মিস কলম্বিয়া পাওলিনা ভেগা

মাগুরানিউজ.কমঃ 

miss-universe-655x360

মায়ামি  কলম্বিয়া সুন্দরীর রূপে-গুণে মুগ্ধ হল সারা দুনিয়া৷ এবছরের মিস ইউনিভার্স শিরোপা পেলেন মিস কলম্বিয়া পাওলিনা ভেগা৷ দ্বিতীয় স্থানে আছেন ইউএস-এর প্রতিযোগী নিয়া স্যাঞ্চেজ৷ মোট ৮০ জন সুন্দরীর মধ্যে থেকে পাওলিনা জিতে নিলেন এই খেতাব৷ প্রতিযোগিতায় শেষ পাঁচজনের মধ্যে ছিলেন ভারতের নয়নিতা লোধও৷ তবে শেষ পর্যন্ত সবাইকে পিছনে ফেলে ইউনিভার্সের সেরা সুন্দরী হলেন পাওলিনাই৷

২২ বছরের পাওলিনা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্রী৷ প্রতিযোগীতার প্রথম থেকেই সকলের নজর কেড়েছিলেন এই তরুণী৷ শুধু সৌন্দর্য নয়, তাঁর ব্যক্তিত্বের জোরে গোড়া থেকেই পাওলিনা ছিল প্রায় প্রতিযোগিতার স্টার৷ আসলে এই ধরনের প্রতিযোগিতা বোধহয় তাঁর রক্তেই৷ যদিও প্রথমবার এরকম কোনও প্রতিযোগিতায় পা রাখা, কিন্তু পারিবারিক ঐতিহ্যে আছে খেতাব জেতার নজির৷ পাওলিনার ঠাকুমা একসময় জিতেছিলেন ‘মিস আটলান্টা’ খেতাব৷

সেরার সম্মান হিসেবে পাওলিনা পাবেন অর্থমূল্যের পুরস্কার৷ পাবেন নিউ ইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বিউটি প্রোডাক্ট এবং নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনার স্কলারশিপ৷

তাঁর সেরার স্বীকৃতিতে উৎসবের মেজাজ কলম্বিয়ায়৷ লাতিন আমেরিকার দেশে সৌন্দর্য প্রতিযোগিতার সম্মান দারুণভাবে অর্থবহ৷ আর তাই পাওলিনার সম্মানকে ব্যক্তিগত কৃতিত্ব হিসেবে না ধরে, সারা দেশের গর্ব হিসেবেই ভাবছেন সে দেশের অধিবাসীরা৷ সেই গর্ব আর প্রতিযোগিতা জেতার উত্তেজনাকে সঙ্গে নিয়েই সেরার মুকুট মাথায় পরেছেন-সিলভার গাউনে ঝলমলিয়ে ওঠা পাওলিনার এই ছিল প্রথম প্রতিক্রিয়া৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: