একুশের প্রথম প্রহর, মাগুরা সরকারী কলেজ চত্বরে জনসমুদ্র

মাগুরানিউজ.কমঃ 

magura_21_868069473
একুশের প্রথম প্রহরে মাগুরায় সর্বস্তরের মানুষ ফুল দিয়ে মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। এছাড়া পাড়া মহল্লায় অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে দেখা গেছে স্থানীয়দের।  

হাজার হাজার মানুষের উপস্থিতিতে রাত ১২টা ১ মিনিটে মাগুরা সরকারি কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সেসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার এমএস আকরব এমপি, জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি,  বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

10960314_10206259092259066_4819975314850564910_o

একই সময় শহরের দরি মাগুরা এলাকায় কলাগাছ ও কাগজ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে পুষ্পস্তবক অর্পণ করেছে নারী শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন। একইভাবে শহরের সাহা পাড়ায়ও কাগজ, বাঁশ দিয়ে শহীদ মিনার তৈরি করে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছে স্থানীয়রা। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: