একাত্তরে ১৫ বছর হলেই মুক্তিযোদ্ধা

মাগুরানিউজ.কমঃ 

KKKKK20141014005506

মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। একাত্তর সালে যাদের বয়স ১৫ বছরের নিচে ছিল তারা মুক্তিযোদ্ধা নন, এ বিধান রেখে নতুন সংজ্ঞা ঠিক করা হয়েছে।
জাতীয় মুক্তি কাউন্সিল (জামুকা) কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কাউন্সিলের এক সভায় সিদ্ধান্ত হয় বলে বাসসের খবরে বলা হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চে যাদের বয়স ১৫ বছর, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা বলে পরিগণিত হবেন।

কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক প্রমুখ।

সভায় বলা হয়, লাল বই, ভারতীয় বই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত সার্টিফিকেট যাদের রয়েছে, কেবল তারাই মুক্তিযোদ্ধা বলে গণ্য হবেন।

এতে আরো বলা হয়, যে সমস্ত পেশাজীবী বিদেশের মাটিতে থেকে বাংলাদেশের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠন করেছেন, মুজিব নগর কর্মকর্তা-কর্মচারী, সশস্ত্র বাহিনীর আনসার পুলিশ, তৎকালীন বিডিআর এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা সদস্য, যুদ্ধকালিন মেডিক্যাল টিম, স্বাধীন বাংলা ফুটবল টিম, এমএনএ এমসিএ মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: