উপ-নির্বাচন মাগুরা-১: মনোনয়নের তালিকায় নতুন নাম

 মাগুরানিউজ.কমঃ 

election 2015 adsf5edrtriutyu

শীঘ্রই অনুষ্ঠিত হবে মাগুরা ১ আসনের উপ-নির্বাচন। এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার বলেন, এখনো উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়নি।তফসিল ঘোষনা করা হলে নির্বাচনী কর্মকান্ড শুরু হবে। এছাড়া আমার বলার আর কিছু নেই।

উল্লেখ্য, গত ৯ মার্চ মাগুরা-১ আসনের এমপি প্রফেসর ডা. সিরাজুল আকবরের মৃত্যুর কারনে এই আসনটি শূন্য হয়। নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা।

এদিকে উপ-নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বেশ জোরেসোরেই। জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন লাভের জন্য মরিয়া হয়ে উঠেছেন। অন্যদিকে বেড়েই চলেছে মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা। যোগ হলো কাজী রফিকুল ইসলামের নাম।

চলছে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের নানা দৌড়ঝাপ। সাথে নানা আলোচনা। চলছে ফেসবুকে ডিজিটাল প্রচারনা, সাথে পোষ্টারে জানান দিচ্ছেন উপস্থিতি।

তাহলে মাগুরাবাসী এবার এক নজরে দেখে নিন কারা মনোনয়ন প্রত্যাশী বা মাগুরাসীর পছন্দের তালিকায় আছেন বা মনোনিত হতে পারেন।

*মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

*মাগুরা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম। 

*মাগুরা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহ্বাজ আবু নাসের বাবলু।

*মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু।

*শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি।

*মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়।

*আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক পংকজ সাহা।ও

*সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কাজী রফিকুল ইসলাম।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: