উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে চিনেন না মামলার বাদী

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন শাহরিয়ার সোহান। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের শাহ সেকেন্দার আলীর ছেলে। তাঁর মৃত্যুতে মা সুফিয়া বেগম বাদী হয়ে গত ১৯ অক্টোবর ৫৭ জনকে আসামী করে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই মধ্যে মামলার ৪৯ নং আসামি সেখ বশির উদ্দিন ভূঁইয়াকে নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ওই আসামিকে চিনেন না মামলার বাদী মোছা. সুফিয়া বেগম।
সন্তান হারানোর বেদনায় শোকে কাতর সুফিয়া বেগম। একমাত্র সন্তান হত্যার ন্যায় বিচার চান তিনি। তিনি কান্না বিজরিত কণ্ঠে বলেন, মামলায় যাদের নামই থাক, আমি ন্যায় বিচার চাই। আমার মত আর যেন কোন মা অকালে সন্তান না হারায়।
মামলার আসামিদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সন্তান হারিয়ে আমি পথে পড়ে গেছি। এখন আমার পাগল প্রায় অবস্থা। এমন সময় মোবাইলে আমাকে ঢাকা আদালতে যেতে বললে আমি স্বামীর সাথে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর সই করেছি। কিন্তু এই মামলায় কারা আসামি, কাদের নাম আছে সেটা আমি জানিনা। তবে মামলা যারাই করুক আমি সই করেছি। সেখানে যাদের নামে থাক, আমি ন্যায় বিচার চাই।
রোববার অন্তবর্তী সরকার নতুন করে চার জন উপদেষ্টা নিয়োগ দেন। এর মধ্যে তাদের শপথ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু হঠাৎ করে বানিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন শপথ নিলে ঢাকার মুখ্য মহনগর হাকিম আদালতে দায়েরকৃত একটি হত্যা মামলা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ওই মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য সেখ আফিল উদ্দিন ভূঁইয়াসহ ৫৭ জনকে আসামি করা হয়।
মামলার বিবরণে দেখ যায়, মামলার ৪৮ নং আসামি যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য পরিচয়ে সেখ আফিল উদ্দিন ভূঁইয়া এবং ৪৯ নং আসামি সেখ বশির উদ্দিন ভূঁইয়া। উভয়ের বাবার নাম সেখ আকিজ উদ্দিন ভূঁইয়া বলে উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন উঠেছে, সেখ বশির উদ্দিন ভূঁইয়া’ নাম দিয়ে সেখ বশির উদ্দিনকে আসামি করা হয়েছে কি না। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, নামের আংশিক সংগতি ও অসংগতি থাকলেও তিনি নিশ্চিত নন, মামলাটি তাঁর নামে হয়েছে কি না।

অন্যদিকে পুলিশ বলছে, শেখ বশির উদ্দিন ভূঁইয়া ও সেখ বশির উদ্দিন একই ব্যক্তি কি না, তারা খতিয়ে দেখছেন।

রবিবার অন্তবর্তী সরকারের শিল্প উপদেষ্টা হিসেবে নিয়োগ পান যশোরের বিশিষ্ট শিল্পপতি সেখ আকিজ উদ্দিনের ছেলে সেখ বশির উদ্দিন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ পরিবারের সদস্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেখ আফিল উদ্দিন এর ভাই সেখ বশির উদ্দিনকে বর্তমান সরকার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে শপথ গ্রহণের পর বাণিজ্য উপদেষ্টার শেখ বশির উদ্দিন তার নাম হত্যা মামলায় থাকার বিষয়ে তিনি জানেন না বলে বিভিন্ন গণমাধ্যমের বক্তব্য দিয়েছেন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই সন্ধ্যায় শাহরিয়ার সোহান ঢাকার রামপুরা এলাকা থেকে গুলিবিদ্ধ হয়। দীর্ঘ ৩৯ দিন পর শরীর থেকে বুলেট বের করার সময় ঢাকা সিএমএইচ হাসপাতালে অপারেশন থিয়েটারে তিনি মারা যান।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: