মাগুরানিউজ.কমঃ
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনা, সংঘর্ষ। সঙ্গে চ্যালেঞ্জিং মনোভাব। এবার তাতে নতুন মাত্রা যোগ করতে চলেছেন বলিউডের বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন।
ওই ম্যাচে মাঠের লড়াইয়ের উত্তাপের আঁচ এবার উঠে আসবে অমিতাভের গলায়। বলিউড শাহেনশা সেদিন ধারাভাষ্যকারের ভূমিকায় থাকবেন।
আগামী ১৫ই ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর পরদিনই গাব্বায় ভারত-পাক ক্রিকেট ম্যাচ। ১৯৮৩ তে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব ও বিশিষ্ট ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে সেদিন কমেন্ট্রি বক্সে দেখা যাবে বচ্চনকেও। এখন প্রতীক্ষা শুধু সেই মাহেন্দ্রক্ষণের।
এর আগে বলিউডে ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘লগান’-এর মতো ছবিতে পর্দার আড়ালে থেকে ভয়েস ওভার দিয়েছেন বিগ বি। এবার ভারত-পাক হাই ভোল্টেজ ম্যাচে উপরি প্রাপ্তি হতে চলেছে তার ব্যারিটোন কণ্ঠের জাদু। জি বাংলা।


