ঈদ উল আজহা উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ 

download (6)

ঈদ উল আজহা উপলক্ষে মাগুরায় নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা নৌকাবাইচ।

মাগুরা পৌরসভার আয়োজনে মঙ্গলবার বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নবগঙ্গা নদীর পারনান্দুয়ালী মুন্সিপাড়া ঘাট থেকে ঢাকা রোড় ব্রিজঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়।এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক কমিটির সদস্য আনিসুর রহমান খোকন জানান, নৌকাবাইচে মোট ৯টি নৌকা অংশ নেয়। এর মধ্যে মাগুরার কাপাশহাটির নৌকা প্রথম, খুলনার তেরখাদার নৌকা দ্বিতীয় ও নড়াইলের লোহাগড়ার নৌকা তৃতীয় স্থান লাভ করে।

পৌরসভার মেয়র ইকবাল আকতার খান কাফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রবীণ শিক্ষক খান জিয়াউল হক প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: