ঈদের দিন নিজেকে সাজাতে গহনার দোকানে ছুটছেন নারীরা

মাগুরানিউজ.কম:

images (4)রোজার ঈদে সকলের আকর্ষণ থাকে বাহারী পোষাকের দিকে। সোনার  গহনা বিষয়টি থাকে গৌণ। এ কারণে জুয়েলার্স গুলোতে এ সময় তেমন ভিড় না দেখা গেলেও বিক্রি বাড়ে ইমিটেশন গহনার দোকান গুলোতে। সে ধারাবাহিকতায় এখন  ক্রেতাদের ভিড় ইমিটেশন গহনার দোকানে।

মাগুরা শহরের সোনাপট্টি, নিউসোনাপট্টি,বেবী প্লাজা,নুরজাহান প্লাজা,সুপার মার্কেট সহ বিভিন্ন দোকানে ঘুরে দেখা গেছে এবার  হালকা গহনার দিকে ক্রেতাদের আকর্ষণ বেশি। তবে পাথর সেটিং ভারি সেট গহনাও কিনছেন অনেকে।

গহনা শব্দটির সাথে শুধুমাত্র মেয়েদের সম্পর্ক বলে মনে করেন অনেকে। কেননা এ দিকে ঝোক মূলত মেয়েদেরই বেশি। তবে সময়ের পরিক্রমায় সে ধারণা পালাটাচ্ছে। কেননা মেয়েদের পাশাপাশি তরুণ ছেলেদের অনেক উৎসাহ আর আগ্রহ নিয়ে নিজেদের জন্য গহনা কিনতে দেখা গেছে দোকান গুলোতে। তাদের পছন্দের তালিকায় রয়েছে আংটি, গলার বিভিন্ন ডিজাইনের চেইন, ব্রেসলেট, কানের ও আইভ্রু রিং।

মেয়েদের গহনার মধ্যে চলছে স্টার প্লাস দুল, রঙ বাহারী স্টোন সেটিং হালকা ও ভারি ডিজাইনের পাখি সেট গহনা। যার মধ্যে আছে কানের দুল, আংটি ও গলার হার। এ ছাড়াও ভবানি ও সীতা সেট চলছে বেশ। এক নামে মন মাতানো পাখি সেট বিক্রি হচ্ছে ১শ ২০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকার মধ্যে। এ ছাড়াও স্টার প্লাস দুল ৫শ থেকে ২ হাজার, সীতা সেট ১২শ থেকে সাড়ে ৩ হাজার টাকা, নোলক ৩শ ৫০ টাকা, বালা ৭শ থেকে ১৪শ টাকায় বিক্রি হচ্ছে।

সোনার গহনা সম্পর্কে অভিজাত এক দোকানের কর্মী কওসার বলেন, সোনার দাম এখন কিছুটা কমেছে ঠিক তবে এ ঈদে তেমন ক্রেতা তারা গত কয়েক বছর ধরে পাননা। তবে কোরবানি ঈদে তাদের বিক্রি বাড়বে বলে উল্লেখ করেন তিনি। আনন্দ নামের আরেক ব্যবসায়ি জানান তিনি সোনার গহনা সহ উমিটেশনও বিক্রি করেন। সে সুবাদে কিছু ক্রেতা পাচ্ছেন তবে তারা মূলত ছোট সাধারণ ডিজাইনের গহনা কিনছেন বেশি। তিনি আরো জানান শাড়ী সহ অন্যান্য পোষাকের মত বছর বছর গহনা চেঞ্জ করতে অনেকে পছন্দ করেন না সে জন্য তুলনা মূলক এ সময় গহনার দোকানে ভিড় কম থাকে তবে এবার  রূপার গহনা বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

অন্যদিকে গহনা কেনা সম্পর্কে সুমি নামের এক তরুণী বলেন এবার ঈদ উপলক্ষে যে সকল থ্রিপিস, গাউন বা অন্য পোষাক গুলো বাজারে এসেছে সে গুলো এত জাকজমক ও হাতের কাজ সম্বলিত যে এ পোষাক পরে হালকা মেকাপ করলে বাড়তি সৌন্দার্যের জন্য আর গহনা ব্যবহার করা লাগবেনা। কেননা এখন সকল পোষাকই অতিরিক্ত লেইছ, ফিতা, স্টোন সহ বাহারি ডিজাইন সমৃদ্ধ। আরেক ক্রেতা বলেন তিনি সিলভার রঙের শাড়ী কিনেছেন ঈদের দিন শাড়ির সাথে মিলিয়ে পরার জন্য তিনি রূপার গহনা কেনার কথা ভাবছেন। তিনি বলেন এখন আর গলায় তেমন গর্জিয়াস হার পরতে দেখা যায় না অনেক মডেল কিংবা সিরিয়ালের চরিত্র গুলোকে সে দিক বিবেচনা করে তিনি এবার ঈদে শুধুমাত্র হেভি ওয়েটের বড় কানের দুল পরবেন। সাকিব নামে এক তরুন জানায় সে এবার শুধু মাত্র পাঞ্জাবি কিনেছে। আর তার সাথে মিলিয়ে ইমিটেশন বোতাম, মোতা চেইন, আংটি, ব্রেসলেট এবং কানের ছোট দুল কিনেছেন। তার ইচ্ছা ঈদে পাঞ্জাবি আর শাহী টুপির সাথে কেনা গহনা গুলো পরে তিনি রাজকীয় সাজে ঈদের আনন্দ উপভোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: