ঈদের কেনাকাটা করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

মাগুরানিউজ.কম: 

images (3)সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় সোহেল নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।নিহত সোহেল সদর উপজেলার ছোটফালিয়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মাগুরা থেকে ঈদের কেনাকাটা করে ইঞ্জিন চালিত ভটভটিতে চড়ে মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল সোহেল ও অন্যান্য যাত্রীরা। এ সময় দ্রুতগামী একটি পিকআপ ভটভটিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় গুরুতর আহত হন সোহেলসহ আরো তিনজন।

তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে ডাক্তাররা সোহেলকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: