মাগুরানিউজ.কম:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাগুরা শাখার উদ্যোগে বুধবার বিকালে অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাকিং শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক এর ২য় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপক আলহাজ্ব নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কেএম তারেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার মেয়র ইকবাল আখতার খান কাফুর, সদর উপজেলা চেয়ারম্যান মো: নাজিম উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুর রাজ্জাক প্রমুখ। আলোচনা সভায় ইসলামী বক্তব্য রাখেন, মাগুরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: দেলোয়ার হোসেন, পলিটেকনিক স্কুল এন্ড কলেজের অধ্রক্ষ খলিলুর রহমান, মাওলানা আব্দুলাআল মামুন, এ্যাডভোকেট তৈয়েবুর রহমান, মাওলানা মো: সাদ্দাম হোসেন প্রমুখ।
আলোচনা ভা শেষে দেশ ও জাতীর উদ্দেশ্রে মোনাজাত করা হয়। সবশেষে ইফতার মাহফিল অনুষ্টিত হয়। উভয় অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন ধরনের সদস্যবৃন্দ, শুভান্যুধায়ী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

