মাগুরানিউজ.কমঃ
কিংবদন্তী ইংলিশ ক্রিকেটার বব উইলিস। খুব গভীর থেকে ক্রিকেট দেখেন, বোঝেন এবং বিশ্লেষণ করেন। চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের অবস্থা দেখে তার মন-মেজাজ কোনমতেই ভালো নেই। তবুও কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে যেহেতু তাদের সামনে এখস সবচেয়ে বড় বাধা বাংলাদেশ, তখন তাকে বিচার-বিশ্লেষণ করতেই হচ্ছে।
বব উইলিস বাংলাদেশকে অনেক বড় বাধা মনে করছেন ইংল্যান্ডের জন্য। তার চেয়েও বড় বাধা মনে করছেন মাগুরার সাকিব আল হাসানকে। স্কাই স্পোর্টসে লেখা এক কলামে, সাবেক এই ইংলিশ কিংবদন্তী লেখেন, একজন পারফেক্ট অলরাউন্ডার বলতে যা বোঝায়, সাকিব আল হাসান তাই’ই। বিশ্বের যে কোন দলে খেলার যোগ্যতা রাখেন। সমম্ভব বাংলাদেশের একমাত্র ক্রিকেটার, যিনি বিশ্বমানের। উইলিস মনে করেন, ইংল্যান্ডের সামনে সবচেয়ে হুমকি হিসেবে দেখা দিতে পারে এই অলরাউন্ডারই।
তবে শুধু সাকিবই নন, মাশরাফিকেও ইংল্যান্ডের জন্য বড় বাধা মনে করছেন উইলিস। তিনি লিখেন, স্কটল্যান্ডের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি মাশরাফি। তবে তার খেলা আমাকে মুগ্ধ করেছে। ইংল্যান্ডের সামনে সেও একটা বড় বাধা হিসেবে চলে আসতে পারে। এছাড়া বাংলদেশের বোলারদের মধ্যে অন্য কাউকে আমার আর এতটা হুমকি বলে মনে হচ্ছে না।
বব উইলিস লিখেন, বাংলাদেশের বোলিংয়ের চেয়ে ব্যাটিং অনেক শক্তিশালি। এ কারণে অ্যাডিলেডে প্রথমে ব্যাট করে বাংলাদের সামনে বিশাল স্কোর দাঁড় করিয়ে দিতে হবে ইংলিশদের। অ্যাডিলেড এমনিতেই ব্যাটিং উইকেট। এছাড়া অন্য যে কোন মাঠের তুলনায় এখানে বাউন্ডারি ছোট। সুতরাং, রান হওয়ার সম্ভাবনাও বেশি।
উইলিস ইংলিশ অধিনায়ক মরগ্যানকে পরামর্শ দিয়ে লেখেন, টস জিতলে চোখ বন্ধ করে আগে ব্যাট নাও। বিশাল স্কোর গড়ে তোল। কারণ, ওই দলটিতেও অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে। তামিম, মাহমুদুল্লাহ, সাকিব, মুশফিক- এরা খুবই ধারাবাহিক এবং যে কোন সময় জ্বলে উঠতে পারেন।
অ্যাডিলেডে বিশ্বকাপের এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে- ভারত আর পাকিস্তানের। উইলিস মনে করেন, এখানকার পরিবেশে খাপ খাইয়ে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ইংলিশ শিবির। এডিলেডের উইকেট কিছুটা হলেও বাউন্সি। এই উইকেটের সুবিধা আদায় করতে হবে ইংলিশদেরই।

