আলোকিত মাগুরার এ,জি একাডেমী প্রাঙ্গন, ২৫ এপ্রিল ৯০ বৎসর পুর্তি ও পূর্ণমিলনী

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_426703159g3851699161_n

“প্রানে প্রানে মিলবো আবার প্রানের পাঠশালায়”।

মাগুরা এ,জি একাডেমী (মাগুরা একাডেমী) স্কুলের ৯০ বৎসর পুর্তি উপলক্ষে-প্রাক্তন ছাত্র পূর্ণমিলনী অবশেষে ২৫ এপ্রিল ২০১৫ অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

স্কুলের প্রাক্তন ছাএদের পূনর্মিলনীর রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন শেষ তারিথ ১৬-৪-২০১৫। আপনি যদি এই স্কুলে অধ্যায়ন করে থাকেন তাহলে রেজিস্ট্রেশনের জন্য আজই যোগাযোগ করুন।

১৯২৪ সালে মাগুরা শহরের কেন্দ্রস্থলে এই প্রতিষ্ঠানটি কতিপয় সমাজসেবীদের প্রচেষ্টার মুসলিম জনগনের মধ্যে শিক্ষার আলো পোঁছে দেওয়ার লক্ষ্যে একটি মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৩৪ সনে ইহা কলিকাতা মাদ্রাসা বোর্ড কর্তৃক “মাগুরা হাই মাদ্রাসা” হিসাবে অনুমোদন লাভ করে। পরবর্তীতে সরকারী নীতি অনুযায়ী এবং জনগনের ইচ্ছার প্রতিফলন স্বরূপ একে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়।

এই সময় হতে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে “মাগুরা একাডেমী” নামকরণ করা হয়। ১৯৫৯ সালে বিদ্যালয়টি শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদন লাভ করে।

দীর্ঘদিন যাবৎ কৃতিত্বের সাথে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন খাঁন জিয়াউল হক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: