মাগুরানিউজ.কমঃ
আজ সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেই তার আবির্ভাব। দুর্নীতিমুক্ত দিল্লি গড়ার স্বপ্ন দেখিয়েই এমন নিরঙ্কুশ বিজয়। নিশ্চিত বিজয় জেনে তাই দুর্নীতির মুল্যোৎপাটনের কথাই প্রথমে বললেন অরবিন্দ কেজরিওয়াল।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ‘আম আদমি’ বলেন, ‘এটি জনগণের জয়। আমার প্রথম অগ্রাধিকার হবে ঘুষের সংস্কৃতি বন্ধ করা।’
মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত ফল বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এসব ফলে দেখা যায়, বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬৫টিতে এগিয়ে আছে এএপি। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে ৪টি আসনে। কংগ্রেস এখন পর্যন্ত কোনো আসনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল।
ফল ঘোষণাকালে কখনো স্নায়ুচাপে ভোগেননি দাবি করে কেজরিওয়াল বলেন, ‘আমরা জানি জনগণ আমাদের সঙ্গে আছে। আমি দুর্নীতি ও ভিআইপি সংস্কৃতি অবসানের অঙ্গীকার করছি। আমি একজন সাধারণ মানুষ। আমি জনতার মুখ্যমন্ত্রী হব।’
এদিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই কেজরিওয়ালকে স্বাগত জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কিরণ বেদি। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘পুরো নম্বরই প্রাপ্য কেজরিওয়ালের। অভিনন্দন তাকে! এখন দিল্লিকে এমন স্থানে নিয়ে যান যেখানে যাওয়ার যোগ্যতা এর রয়েছে। দিল্লিকে একটি বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলুন।’
একই সঙ্গে দলের শোচনীয় পরাজয়ের দায়ও নিজের কাধেই নিয়েছেন কিরণ বেদি।
নির্বাচনের আগে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতেও মূলত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিজেপির কিরণ বেদি ও এএপির অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস দেওয়া হয়। দুজনই ভারতের সাবেক সরকারি কর্মকর্তা আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দু’জনই র্যামন ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত।
১৬ বছর ধরে দিল্লির ক্ষমতার বাইরে থাকা বিজেপি লড়াইয়ে টিকে থাকতে এবার সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদিকে মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন দেয়। প্রচারণার সময় কিরণ ও কেজরিওয়াল উভয়েই সুশাসন, দুর্নীতিমুক্ত ও নারীদের জন্য নিরাপদ দিল্লি গড়ার প্রতিশ্রুতি দেন।
গত শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় দিল্লি বিধানসভা নির্বচনের ভোটগ্রহণ, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনে ৬৩.৪৬ শতাংশ ভোট পড়েছে বলে জানায় দেশটির নির্বাচন কমিশন। ভোট দেওয়ার হার কমিশনের প্রত্যাশার চেয়ে কিছুটা কম। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

