আবিস্কৃত হলো সবচেয়ে দূরের ছায়াপথ

মাগুরানিউজ.কমঃ

galaxy1430906242সবচেয়ে দূরের ছায়াপথ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল গবেষকরা এই ছায়াপথ আবিষ্কার করেছেন।

সেই বিজ্ঞানীদেরই একজন ইয়ালে জানিয়েছেন, মসফায়ার কেক-১ টেলিস্কোপের মাধ্যমে সবচেয়ে দূরবর্তী নতুন ছায়াপথের আবিষ্কার করেছেন তারা। নতুন ছায়াপথের নামকরণ করা হয়েছে ইজিএস-জেডএস৮-১।

বিজ্ঞানীরা মনে করেছেন, জাগতিক নিয়মে প্রায় ১৩ বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল এই ছায়াপথটি। পৃথিবী থেকে এই ছায়াপথটির দূরত্ব কয়েক হাজার কোটি আলোকবর্ষ।

জেনে নিন, ছাড়াপথ কী: ছায়াপথ মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ একটি অতি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা যা তারা, আন্তঃনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণা, প্লাসমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু দ্বারা গঠিত। একটি আদর্শ ছায়াপথে ১০ মিলিয়ন থেকে এক ট্রিলিয়ন পর্যন্ত তারা থাকে যারা সবাই একটি সাধারণ মহাকর্ষীয় কেন্দ্রের চারদিকে ঘূর্ণায়মান।

বিচ্ছিন্ন তারা ছাড়াও ছায়াপথে বহুতারা ব্যবস্থা, তারা স্তবক এবং বিভিন্ন ধরনের নীহারিকা থাকে। অধিকাংশ ছায়াপথের ব্যাস কয়েকশ আলোকবর্ষ থেকে শুরু করে কয়েক হাজার আলোকবর্ষ পর্যন্ত এবং ছায়াপথসমূহের মধ্যবর্তী দূরত্ব মিলিয়ন আলোকবর্ষের পর্যায়ে।

ছায়াপথের শতকরা ৯০ ভাগ ভরের জন্য দায়ী করা হয় অদৃশ্য বস্তুকে যদিও এদের অস্তিত্ব এবং গঠন সম্পর্কে অনেক অনিশ্চয়তা রয়েছে। ছায়াপথের অভ্যন্তরে অতিবৃহৎ কৃষ্ণগহ্বরের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। আন্তঃছায়াপথীয় স্থান হালকা প্লাসমা দ্বারা পূর্ণ। আমাদের পর্যবেক্ষণিক সীমার মধ্যে একশ বিলিয়নেরও বেশি ছায়াপথ রয়েছে।

ছায়াপথের ইংরেজি নাম ‘গ্যালাক্সি’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: