মাগুরানিউজ.কমঃ
ফেডারেশন কাপ ফুটবলে জয় দিয়ে মিশন শুরু করেছে ঢাকা আবাহনী ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে ফরাশগঞ্জ ও মুক্তিযোদ্ধা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে উত্তর বারিধারাকে।
বিকেল চারটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আবাহনী ও ফরাশগঞ্জ। প্রথমার্ধের শেষ মূহুর্তে আবাহনীকে লিড এনে দেন হাঙ্গেরিয়ান ফুটবলার জাবালস সর্বা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আবারো সর্বা চমকই। শেষ পর্যন্ত সর্বার জোড়া গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
দিনের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধার সঙ্গে পাত্তাই পায়নি উত্তর বারিধারা। মুক্তিযোদ্ধার হয়ে জোড়া গোল করেছেন এনামুল। একটি করে গোল করেন বিপ্লব ও আনোয়ার। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।


