আবারো মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিওয়াল!

মাগুরানিউজ.কমঃ 

file (6)

 

দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)। সেই হিসেবে মুখ্যমন্ত্রীও হতে যাচ্ছেন কেজরিওয়াল।
হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস ও এবিপি নিউজ পরিচালিত জরিপে এ চিত্র পাওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছে এনডিটিভি।

জরিপ বিশ্লেষণে দেখা গেছে, দিল্লি বিধানসভার ৭০ আসনের ৩৭টি পেতে যাচ্ছে এএপি । আর সরকার গঠনের জন্য প্রয়োজন ৩৫টি আসন । এএপির শক্তিশালী প্রতিদ্বন্দী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেতে যাচ্ছে ২৯টি। আর জরিপে সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে কংগ্রেস। এ দলটি পেতে পারে মাত্র চারটি আসন। এই পূর্বাভাস ফললে কেজরিওয়াল যে আবার দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন এতে কোনো সন্দেহ নেই।

গত বছর ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল এএপি। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিলেন কেজরিওয়াল। কিন্তু একটি দুর্নীতিবিরোধী বিলে কংগ্রেসসহ অন্যান্য দল এএপির বিরুদ্ধে অবস্থান নেয়ায় মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন কেজিরওয়াল।

আগামি শনিবার দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ভোট গণনা হবে ১০ ফেব্রুয়ারি। ওই দিন সন্ধ্যার মধ্যেই জানা যাবে দিল্লি মসনদে কী আবারও কেজরিওয়াল বসতে যাচ্ছেন নাকি পরিবর্তনের শ্লোগানধারী বিজেপির প্রার্থী কিরণ বেদী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: