আবারো তিন ফরম্যাটেই শীর্ষে সাকিব

মাগুরানিউজ.কমঃ 

shakib-al-hasan

টেস্ট ক্রিকেটে সেরা অলরাউন্ডারের আসন আবারো নিজের দখলে নিয়েছেন তিন ফরম্যাটের ক্রিকেটেই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যােঙ্কিং-এর অলরাউন্ডার ক্যাটাগরিতে ৩৮০ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরের নামটি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। টেস্টের পাশাপাশি টি২০-এর সেরা অলরাউন্ডারের স্বীকৃতিও নিজের দখলে নিয়েছেন সাকিব।

টেস্ট র্যারঙ্কিং-এ সাকিবের পর ৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাউথ আফ্রিকান পেসার ভারলন ফিল্যান্ডার। তৃতীয় স্থানে ৩১৮ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। চারে থাকা অস্ট্রেলিয়ার মিচেল জনসনের রেটিং পয়েন্ট ২৯১ এবং ২৫৯ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।

তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের অনন্য স্বীকৃতি গ্রহের একমাত্র ক্রিকেটার হিসেবে আগেই অর্জনের খাতায় যোগ করে রেখেছিলেন সাকিব। তবে সর্বশেষ প্রকাশিত র্যাহঙ্কিং-এ অলরাউন্ডার ক্যাটাগরিতে ওয়ানডে’র রেকর্ড ধরে রাখতে পারেননি তিনি।

ওয়ানডে রেটিং-এ ৩৯৮ পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান দ্বিতীয় স্থানে। ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডারের জায়গাটি শ্রীলংকান মারকুটে ব্যাটসম্যান তিলকারত্মে দিলশানের দখলে।

টেস্টের পাশাপাশি টি২০ ফরম্যাটেও ৩৭৮ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার ক্যাটাগরির নম্বর ওয়ান সাকিব। ৩৬৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: