মাগুরানিউজ.কমঃ
প্রথম ম্যাচে ১৩২ রানের চকচকে ঝকঝকে ইনিংস। দ্বিতীয় ম্যাচেও দলের প্রয়োজনে করলেন দারুন এক সেঞ্চুরি। নিজের সেই চেনা ফর্মে ফিরেছেন তামিম। তামিম-মুশফিকের দারুন ব্যাটিংয়ে দলও ছুটছে জয়ের বন্দরে।
তামিমকে যোগ্য সঙ্গ দিয়েছেন রান মেশিন মুশফিকুর রহিম। নিজেও করেছেন অর্ধশতক। সেঞ্চুরিটা তারও হয়ে যেত, কিন্তু সেটা আর হল না পাকিস্তানের সেই মান্ধাতার আমলের ব্যাটিং আর অল্প পুঁজির কারনে।


