আবারও আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জনসন

মাগুরানিউজ.কমঃ 

michel-1415965597

২০০৯ সালে বাঘা বাঘা ক্রিকেটারদের পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন মিচেল জনসন। ৫ বছর পর আবারও একই খেতাব জিতলেন অস্ট্রেলিয়ার এই পেসার। আর তাতে স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসালেন তিনি।  

২০০৬ ও ২০০৭ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন পন্টিং।  

দ্বিতীয় দফায় পুরস্কার জিতে জনসন পেছনে ফেললেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলা ম্যাথুস এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে।  

বর্ষসেরা ক্রিকেটারের ট্রফির নামকরণ করা হয়েছে স্যার গ্যারফিল্ড সোবার্সের নামে। এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ২০১৩ সালের ২৬ অগাস্ট থেকে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বরের মধ্যে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ণ করা হয়েছে।  

উল্লিখিত সময়ের মধ্যে ৮ টেস্ট খেলে ১৫.২৩ গড়ে ৫৯ উইকেট শিকার করেন মিচেল জনসন। এর মধ্যে আছে দুই বার ইনিংসে ৫ উইকেট এবং একবার ম্যাচে ১০ উইকেট শিকারের ঘটনা।  

এ ছাড়া ১৬টি ওয়ানডেতে ৩৩.০৪ গড়ে নেন ২১টি উইকেট। আর এই ম্যাচগুলোতে তার রান খরচও ওভার প্রতি ৫-এর নিচে।  

বিচারকদের কাছে জনসনের এই পারফরম্যান্স মনে ধরেছে। এ কারণে দ্বিতীয় বারের মতো বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারটি তার হাতেই উঠল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: