আনারস ও দুধ একসঙ্গে খেলে কি হয়? জেনে নিন!

মাগুরানিউজ.কমঃ 

49322

সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে আনারস এবং দুধ একসঙ্গে দুধ একসঙ্গে খাওয়া উচিত নয়। খেলে তা নাকি বিষ হয়ে যায় । বিশেষ করে মায়েরা তাদের সন্তানকে কখনই দুধ এবং আনারস খেতে দেন না। এমনকি লেবুও দুধ একসঙ্গে দেওয়া হয় না।

এসব ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, অনেক বাড়িতে ও হোটেলে বিভিন্ন ফল দিয়ে যেসব ডেজার্ট তৈরি হয় তাতে মওসুমি ফল হিসেবে আনারস থাকে। একই সঙ্গে রাখা হয় দুধে তৈরি নানা উপাদেয় খাবার। এমনকি বহির্বিশ্বে অত্যন্ত জনপ্রিয় খাবার কটেজ চিজেও আনারস এবং দুধ একসাথে থাকে। এছাড়াও বড় বড় গ্রোফারি ষ্টোরে প্রাপ্ত বিভিন্ন ইয়োগাটে (দই) দুধ এবং আনারস একসাথেই থাকে।

মানবদেহ আলাদাভাবে দুধকে ভেঙ্গে যেমন শরীরের প্রয়োজনীয় উপাদনে রূপান্তর করতে পারে, ঠিক একই ভাবে আনারসকে ভেঙ্গে শরীরের শোষনীয় উপাদানে পরিনত করতে পারে। তাই এই দুটো জিনিসকে একসাথে খেলে তা বিষে রূপান্তরিত হবার কোন সম্ভবনা নেই।

দুগ্ধজাত খাবার এবং আনারস একসঙ্গে আহারে যদি অসুবিধা না হয় তাহলে দুধ ও আনারস একসঙ্গে খেলে সমস্যা হওয়ার কথা নয়। প্রকৃতপক্ষে এটি এক ধরনের কুসংস্কার। তো এখন বুঝতে পেরেছেন তো। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: