আনন্দে আত্মহারা শাহবাগ

মাগুরানিউজ.কমঃ 

74020141103102046

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের আদেশ আপিল বিভাগ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণার পর পরই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের দুই অংশই আনন্দ মিছিল করে।

দুই পক্ষের মিছিলে প্রকম্পিত হয়ে উঠেছে শাহবাগ চত্বর। মিছিল শেষে গণজাগরণ মঞ্চের দুই অংশ শাহবাগে পৃথকভাবে অবস্থান নিয়েছে। সেখানে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। মুহুর্মুহু স্লোগান ও জয়ধ্বনিতে মুখর হয়ে উঠেছে শাহবাগ।

দেশাত্মকবোধক গান, বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে পুরো শাহবাগ এলাকা উল্লাসে মাতোয়ারা। পৃথক পৃথকভাবে অবস্থানের মাধ্যমে গণজাগরণ মঞ্চের কর্মীরা বিভিন্ন স্লোগান ও গানবাজনা করছে।

রায়ের বিষয়ে ডা. ইমরান এইচ সরকার বলেন, আমরা এ রায়ে অনেক খুশি। আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। বাকি যেসব যুদ্ধাপরাধী রয়েছে তাদেরও ফাঁসির রায় দ্রুত কার্যকর হবে বলে আমরা আশা করি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: