মাগুরানিউজ.কমঃ
আজ মঙ্গলবার লক্ষ্মীপূজা। হিন্দু সম্প্রদায়ের ধন-সম্পদের দেবী মা লক্ষ্মীকে উপাসনার দিন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে।
শাস্ত্রীয় বিধান অনুসারে শারদীয় দুর্গাপূজা শেষ হওয়ার পর পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। ভক্তের ডাকে সাড়া দিয়ে এ দিন লক্ষ্মী দেবী মর্ত্যে নেমে আসেন। সঙ্গে থাকে বাহন পেঁচা এবং হাতে থাকে শস্যের ভান্ডার। প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে লক্ষ্মীপূজা করা হয়।
মা লক্ষ্মী হলেন হিন্দু সম্প্রদায়ের ধনসম্পদ, ঐশ্বর্য, উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিক), আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী।
দিনটি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হবে। পূজা-অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় আঁকা হবে লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা। সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন করা হবে।


