মাগুরানিউজ.কমঃ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহরের আছাদুজ্জামান মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।
ছাত্র রাজনীতির দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে আলতাফ হোসেন ১৯৭৮ সালে তৎকালীন মহকুমা মাগুরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০০৪ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্যও ছিলেন।
আলতাফ হোসেন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি খ্যাতিমান সংগঠক ও জেলার একজন ত্যাগী নেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০১১ সালের ২৭ জানুয়ারি তিনি মাগুরা পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি শ্বাসকষ্টজনিত অসুখে ভুগে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন আলতাফ হোসেন।

