মাগুরানিউজ.কমঃ
বাংলা সাহিত্যের এক অমর অধ্যায়ের সুচনা হয়েছিল কবি জীবনানন্দ থেকে। গুণী মানুষগুলো আমাদের সমাজে কখনোই কদর পায় না, এমন একজন অসম্ভব গুণী কবির আজ জন্মদিন………” জীবনানন্দ দাশ “….. যার অকাল প্রস্থানে প্রকৃতি এত অপার মুগ্ধতা নিয়েও আজও বিষণ্ণ।
(১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯, বরিশাল – ২২ অক্টোবর, ১৯৫৪, বঙ্গাব্দ: ৬ ফাল্গুন, ১৩০৫ – ৫ কার্তিক, ১৩৬১) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি। তাঁকে বাংলাভাষার “শুদ্ধতম কবি” বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য।


