আজ কোয়ার্টার ফাইনালের শেষ যুদ্ধে আর্জেন্টিনা-বেলজিয়াম ও হল্যান্ড-কোস্টারিকা

Fifa_world_cup_Brasilbg_842608708স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ব্রাজিল ফুটবলে আজ রাতে দুটি গুরুত্বপূর্ণ খেলা অনুষ্ঠিত হবে। এই দুটি খেলায় চার দল থেকে দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। আর দুই দল ছিটকে যাবে এবারের বিশ্বকাপ থেকে। হাইভোল্টেজ এদুটি ম্যাচের

 

মধ্যে রাত ১০টায় মুখোমুখি হবে এ অঞ্চলের প্রায় অর্ধেক মানুষের প্রিয় দল আর্জেন্টিনা ও বেলজিয়াম। অপর খেলায় রাত ২টায় মুখোমুখি হবে হল্যান্ড ও কোস্টারিকা। একটি সুযোগ এসেছে এবার বেলজিয়াম ফুটবল দলের জন্য। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার সুবর্ণ যুগে সর্বপ্রথম সুযোগ এসেছিল বেলজিকদের শিরোপা জয়ের। কিন্তু সোভিয়েত ইউনিয়ন আর স্পেনকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পরই তাদের বিজয় রথ থামিয়ে দেয় আর্জেন্টিনা। সেটিই ছিল এখন পর্যন্ত দু’দলের সর্বশেষ মোকাবেলা। ইতিহাস আবার ফিরে এসেছে।

 

মর্যাদার ফুটবল আসর বিশ্বকাপেই আবার দেখা হচ্ছে পরস্পরের। এবার কিছুটা আগেভাগেই দেখা হয়ে যাচ্ছে অবশ্য দল দুটির। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইনদের বিরুদ্ধে ২৮ বছর আগে পাওয়া দুঃখের প্রতিশোধ গ্রহণের মোক্ষম সুযোগ এবার। দলের অন্যতম স্ট্রাইকার রোমেলু লুকাকুর অতিরিক্ত সময়ে দেয়া গোলেই নিশ্চিত হয়ে যায় বেলজিকদের শেষ আট। আর অপরদিকে আর্জেন্টিনাও অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের বিপক্ষে একটা গোল করে টিকিট পায় সেমিফাইনালের। যে গোলটি করেছিল ডি-মারিয়া। তবে ফরোয়ার্ড লিওনেল মেসি টেনে নিয়ে যাচ্ছেন আর্জেন্টিনাকে। ম্যারাডোনা যেভাবে সর্বস্বান্ত করেছিলেন, এবার মেসি হতে পারেন বেলজিক স্বপ্নের এবারের তাদের খলনায়ক।

 

১৯৮২ সালে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় বেলজিকরা। প্রতিশোধটা পরের বিশ্বকাপে তুলে নেয় ম্যারাডোনার দল। কারণ বেলজিকরা প্রথমবারের মতো উঠেছে সেমিফাইনালে। স্বপ্নের ফাইনাল যখন হাতছানি দিচ্ছিল তখনই ম্যারাডোনার জোড়া গোল সেই স্বপ্ন ভেঙ্গে খান খান করে দিয়েছে। পরে দ্বিতীয় রাউন্ডের বেশি পার করতে না পারা দলটি গত দুই বিশ্বকাপে খেলার সুযোগটাই লাভ করতে ব্যর্থ হয়েছে। তবে এবার যেন শুরু থেকেই বেলজিকরা বুঝিয়ে দিচ্ছিল নতুন করে জেগে উঠেছে তারা। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে ‘এইচ’ গ্রুপ থেকে শীর্ষস্থান নিয়েই দ্বিতীয় রাউন্ডে পা রেখেছিল দলটি। দ্বিতীয় রাউন্ডে ছিল যুক্তরাষ্ট্র পরীক্ষা। পুরো আসরে এই প্রথম দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন লুকাকু। মাত্র ২১ বছর বয়সী এ তরুণ চেলসি স্ট্রাইকারের উদ্ভাসিত নৈপুণ্যই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেলজিকদের সবসময় রেখেছে মাঠের নিয়ন্ত্রণে। তবে ভাগ্যের পরিহাসে ইনজুরি সময়ে গড়িয়েছে ম্যাচ। প্রথমেই অবশ্য কেভিন ডি ব্রুইন গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন আর ১০৫ মিনিটের সময় দুর্দান্ত একটি গোল করে দলের বিজয় প্রায় নিশ্চিত করে ফেলেন লুকাকু। ২৮ বছর পর আবারও শেষ আটে পা রাখার গৌরব অর্জন করে বেলজিয়াম।

 

এদিকে দিনের অপর খেলায় রাত ২টায় মুখোমুখি হবে হল্যান্ড ও কোস্টারিকা। যে দুটি দলও ইতোমধ্যে তাদের যোগ্যতা ও দক্ষতা প্রমান করেছে এই বিশ্বকাপে। পূর্বেকার বিশ্বকাপ আসরে এই দুই দলের ঘরে অনেক ভালো খেলার সুনাম না থাকলেও এই বিশ্বকাপে গ্রুপ পর্বের বি গ্রুপে হল্যান্ড ও ডি গ্রুপে কোস্টারিকা সেরা হয়েছে। যারা আজ কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দিতা করবে। বাংলাদেশে এই দুই দলের বড় ফ্যান না থাকলেও খেলাটি দৃষ্টিনন্দন হবে বলে ফুটবল প্রেমীরা মনে করছে। তবে গ্রুপ সেরা এই দুই দলের একদলকে আজকের খেলা শেষে বিদায় নিতে হবে ব্রাজিল বিশ্বকাপ থেকে। আর সাথে সাথে বিজয়ী দল লালন করেবে স্বপ্নে ট্রফি হাতে নেওয়ার জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: